হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ইছামতী নদীতে মিলল দানবাকৃতির গজার, জেলেদের মুখে হাসি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুরের বাহিরচর এলাকায় জেলে মুনজেরের জালে মাছটি ধরা পড়ে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদীতে ধরা পড়েছে দানবাকৃতির গজার মাছ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আর জেলেদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাহিরচর এলাকার জলাবদ্ধ ইছামতী নদীর একটি অংশে মাছ ধরতে গিয়ে জেলে মুনজেরের জালে একসঙ্গে চারটি গজার মাছ ধরা পড়ে। এর মধ্যে একটি মাছের ওজন পাঁচ কেজির বেশি।

জেলে মুনজের বলেন, ‘নদীতে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিভিন্ন কারণে নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হলেও মাঝেমধ্যে বড় আকারের গজার মাছ ধরা পড়ছে।’ এর আগেও তিনি আরও বড় মাছ পেয়েছেন বলে জানান।

পরে ধরা পড়া মাছগুলো আন্ধারমানিক এলাকার একটি আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সবচেয়ে বড় মাছটি ৩ হাজার ১০০ টাকায় পাইকারি ব্যবসায়ী নিপেন ও তপার কাছে বিক্রি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ইছামতী নদীর জলাবদ্ধতা পরিবেশের জন্য উদ্বেগজনক হলেও এমন বড় গজার মাছ ধরা পড়ার ঘটনা মানুষের মধ্যে আগ্রহ তৈরি করছে। বাজারে এ ধরনের মাছ খুব কমই আসে, তাই তাঁরা ভালো দামে বিক্রির আশা করছেন।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ