হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাঁঠাল ​নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালকে কেন্দ্র করে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। ইনসেটে অভিযুক্ত রাকিব। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালকে কেন্দ্র করে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চাঁনপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালাম মিয়ার স্ত্রী।

অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন।

শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠানো এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ