হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার মানিকগঞ্জ শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত পরে শুনানি হবে জানিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনও এই মামলার আসামি।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ