হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বৈরী আবহাওয়া: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে যমুনা নদী উত্তাল থাকায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ শনিবার ভোর সোয়া ৪টা থেকে এসব রুটে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকা চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে এই নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। 

বিআইডব্লিউটিএ পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় এ নৌ-রুটে ভোর সোয়া ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টার পর আরিচা-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ