হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ফাইল ছবি

বৈরী আবহাওয়ায় সাময়িক বন্ধ থাকার দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন বলেন, সন্ধ্যা সোয়া ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ফেরি চালু করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে এবং ঘাটে আটকে পড়া যানবাহন পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঘাটসংশ্লিষ্টরা জানান, বিকেলের দিকে হঠাৎ ঝড় শুরু হলে নদীতে ঢেউয়ের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। এতে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে দ্রুত ফেরি চলাচল স্থগিত করা হয়।

ঘোষণার পরপরই উভয় ঘাটে থাকা ফেরিগুলো নিরাপদ স্থানে নোঙর করা হয় এবং ঘাট এলাকায় অবস্থানরত যাত্রী ও পরিবহনচালকদের সতর্ক থাকতে বলা হয়।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ