হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিশু দিবসে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে ধরে পুলিশে দিল জনতা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় শিশু দিবসে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টাকালে বিল্লাল (৬০) নামের এক বৃদ্ধকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি (১১) ও মেয়ে (৮) বিল্লালের বাড়ির সামনে গেলে তাঁদের ডেকে বাড়িতে নেয় সে। তখন চকলেটের জন্য ৫০ টাকা দেবে বলে আমার মেয়েকে ঘরে নিয়ে যায় আর ভাগনিকে বের করে দেয়। ঘরে নিয়ে বিল্লাল মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার ভাগনি বাড়িতে এসে বিষয়টি জানালে আমি বিল্লালের বাড়িতে এসে মেয়েকে কান্নারত অবস্থায় পাই। মেয়ে কান্না করতে করতে আমাকে সব জানায়।’ 

গ্রামের রঞ্জন জানান, কান্না শুনে বিল্লালের বাড়িতে গিয়ে বিল্লালকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

এসব তথ্য নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ