হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

পাটুরিয়ায় ফেরিতে আগুন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির সাইলেন্সার পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাটে অবস্থান করছিল। হঠাৎ করেই ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

পরিস্থিতি কিছু সময়ের জন্য ভীতিকর হয়ে ওঠে। খবর পেয়ে নবগ্রাম (পাটুরিয়া) ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান জানান, ঘটনাটি মূলত ফেরির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও এদিন আগুনের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ফেরির ধোঁয়া নির্গমনের লাইনে জমে থাকা কার্বনের কারণে এ ধরনের আগুনের সৃষ্টি হয়; যা প্রযুক্তিগতভাবে অস্বাভাবিক নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা হয়।

তিনি বলেন, সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় হোস পাইপ ব্যবহার করেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। তবুও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। কার্বন অপসারণের কাজ শেষে অল্প সময়ের মধ্যেই ফেরিটিকে পুনরায় চলাচলের উপযোগী করা হবে।

ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ফেরিঘাটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার

মানিকগঞ্জে ভূগর্ভস্থ পানির চাপ কমানোর দাবিতে কিষানিদের মানববন্ধন

রপ্তানিমুখী পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু

পাটুরিয়া-আরিচা ঘাটে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই

আরিচা ঘাটে মহাবারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি