হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফেসবুকে ক্ষমা চাওয়ার ২ দিন পর আ.লীগ নেতার মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শহিদুর রহমান শহিদ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজের ভুলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে তিনি নিজের বাড়িতে মারা যান।

শহিদুর রহমান ১৫ জুলাই তাঁর ফেসবুক পেজ থেকে লাইভে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ কোনো ভেদাভেদ নয়, ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে এক হওয়া দরকার।’

তিনি নিজের অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় দুই মাস কারাগারে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ