হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ৫

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার ৫ ব্যক্তি। ছবি: বাজকের পত্রিকা

মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।

গত শুক্রবার রাতে অভিযান শেষে তাঁদের গ্রেপ্তার করে গতকাল শনিবার বিকেলে থানায় হাজির করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন, হৃদয় হোসেন ও যুবলীগের নেতা শাফি মীর। তাঁদের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার গ্রামে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, আজ রোববার দুপরে সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এ নিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ