হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া ঘাটে পারাপারে যাত্রীর চাপ, যানবাহন কম

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের দুদিন আগে যাত্রীদের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট ফেরিঘাটে। তবে যাত্রীবাহী যানবাহনের তেমন কোনো চাপ নেই। এতে ভোগান্তি ছাড়া স্বস্তিতে ঘরে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। 

আজ সোমবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে ২০ থেকে ২২টি ফেরি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপরই যাত্রীরা আসছেন। তবে, ফেরিতে পার হওয়ার জন্য বাস, ট্রাক, মোটরসাইকেলসহ যানবাহনগুলো কম। ফলে ঈদ উৎসব উপভোগ করতে স্বস্তিতেই ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২২টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরূপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পাড় হয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘এখন ঘাটে যানবাহনের চাপ না থাকলেও কাটাপথে আসা যাত্রীর চাপ আগের চেয়ে অনেকটা বেড়েছে।’

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ