হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠ থেকে শুরু হয় সাইকেল র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়, যা শহরের বিজয় মেলা মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

শোভাযাত্রা শেষে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল এবং বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ