হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া লঞ্চঘাটের জেটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যাহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

পাটুরিয়া লঞ্চঘাটে ধস। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ছাড়া ঘাটের আরেকটি জেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় লঞ্চঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়ে থাকে। জেটি ধসে পড়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে।

লঞ্চমালিক উজ্জ্বল ফকির বলেন, আজ সকালে এই ঘটনার পর যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের জানানো হয়েছে। ইতিমধ্যে লঞ্চঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও যথাসময়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। চলতি বছরে আগাম প্রস্তুতির অভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পাটুরিয়া ঘাট।

বিআইডব্লিউটিএর আরিচা নদীবন্দরের উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। নদীতে তীব্র স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এর ফলে একটি জেটি ভেঙে গেছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে লঞ্চঘাটকে অস্থায়ীভাবে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেলিম শেখ আরও জানান, বর্ষাকাল হওয়ায় তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। ধসে যাওয়া জেটিগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে স্থায়ীভাবে মেরামত করে পুনর্ব্যবহারযোগ্য করা হবে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ