হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ঘাটে চলছে ফেরি। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি। শনিবার রাত সাড়ে ৯টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের জন্য আসা যানবাহনকে পদ্মা সেতুসহ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে থাকে। রাত ৯টার পর নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ফলে ফেরি চলাচল করতে পারছিল না। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।

সালাহউদ্দিন আরও বলেন, ‘কুয়াশা ভেদ করে ফেরি চলাচল করবে, সে ব্যবস্থা আমাদের নেই। ফলে কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পারের জন্য ঘাট এলাকায় আসা যানবাহনগুলোকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য বলা হয়েছে।’

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ