হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি: আজকের পত্রিকা

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধি না করে যাত্রীসেবার মান বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার আগেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের যাত্রী ওঠানামা সমস্যা সম্পূর্ণ সমাধান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুনাহার চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, এএসপি সাদিয়া সাবরিনা চৌধুরী, শিবালয় ইউএনও মনিষা রানী কর্মকার, এসিল্যান্ড জান্নাতুল নাঈম, বিআইডব্লিউটিএ পরিচালক (বন্দর) আরিফুল হক, নির্বাহী প্রকৌশলী শেখ রবিউল, বিআইডব্লিউটিসির আরিচা সেক্টর ডিজিএম আব্দুস ছালাম, ওসি মনির হোসেন প্রমুখ।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ