হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মুকুলে খুশি ঘিওরের আমচাষিরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

গাছগুলোতে মুকুলের মিষ্টি ঘ্রাণ আর হলুদ বর্ণে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যে। আবহাওয়া ভালো থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন আমচাষি ও স্থানীয় কৃষি বিভাগ। 

ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে কমবেশি আমগাছ। এ ছাড়া বাণিজ্যিক ভিত্তিতে কিংবা শখের বশে আমবাগান করা হয়েছে প্রায় অর্ধশত। বিভিন্ন নার্সারিতে মুকুলসহ আমের চারা শোভা পাচ্ছে। এবার মুকুলের ভারে ডালপালা নুড়ে পড়ছে বেশির ভাগ গাছের। মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকজনের মধ্যে বইছে আনন্দ। অনেকেই মুকুল রক্ষা করার জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। গাছের যত্নে মনোযোগী হয়ে উঠছেন চাষিরা। 

বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের আয়নাল হোসেন জানান, এবার গাছে মুকুল অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের ফলন বেশি হবে। 

পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের আমবাগানের মালিক মো. আবুল হোসেন জানান, বাগানের আমগাছে মুকুল আসা শুরু করেছে। মুকুল আসার পর থেকে গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করছি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে বালাইনাশক স্প্রে করছি। 

দুর্গাবাড়ি এলাকার পলাশ সরকার চার বছর আগে বাণিজ্যিকভাবে শুরু করেন আম চাষ। তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে থেকে আমার বাগানের অর্ধশত আমগাছে মুকুল আসে। কিছু গাছে আমের গুটি বের হচ্ছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এই অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলের যথাযথ পরিচর্যা না করলে আমের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। আমগাছে ফুল আসার ১৫ দিন আগপর্যাপ্ত সেচ দিতে হবে। ফুল ফোটার সময় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলে বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। এ ব্যাপারে কৃষকদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি, এ বছর আমের ফলন ভালো হবে। 

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ