হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো মোহাম্মদ আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আলী আজগরের ছেলে জামিল (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে ঘুম থেকে উঠে দুই চাচাতো ভাই বাড়ির পাশের খোলা মাঠে খেলা করছিল। এ সময় পরিবারে অজান্তে তারা দুজনে বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় পরিবারের লোকজন তাদের খুঁজতে খুঁজতে কালীগঙ্গা নদীর তীর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘গিলন্ড এলাকায় পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ