হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, গতকাল গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের সামনের গেটে আগুন ধরিয়ে পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় ব্যাংককর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ভোরে ব্যাংকের গেটের সামনে পোড়ার চিহ্ন ও পোড়া কাঠ পাওয়া যায়। গতকাল রাতে ব্যাংক ভবনের তৃতীয় তলায় চারজন কর্মকর্তা ও একজন অফিস সহায়ক ছিলেন।

পুলিশের ধারণা, রাত ২টা থেকে ৫টার মধ্যে অগ্নিসংযোগের এ চেষ্টা করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে শিবালয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ব্যাংকের শাখা ম্যানেজার মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওসি বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ