হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

আফিকুল ইসলাম সাদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৮ আগস্ট)। আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম কবরস্থানের সামনে কবর জিয়ারতের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে ৮ আগস্ট এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সাটুরিয়ায় দোয়া মাহফিলে আসেন বিএনপির নেতা-নেত্রীরা। ছবি: আজকের পত্রিকা

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, জেলা বিএনপির কমিটির সদস্য অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সদস্য অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ