হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পূর্ব কুমুলী এলাকাসংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে কালীগঙ্গা নদীর পূর্ব কুমুলী এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি পানি থেকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা পূর্ব কুমুলী এলাকা থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, উদ্ধার করা ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, না কি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ