হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাবেক এমপি মমতাজ রিমান্ড শেষে কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ আদালতে মমতাজ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২২ মে সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় আরও দুই দিনের রিমান্ড দেন সিনিয়র ম্যাজিস্ট্রেট আইভি আক্তার।

সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান জানান, ‘দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।’

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ