হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নদীতে ডুবে শিশুর মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে নদীতে ডুবে ইয়ামিন হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা গ্রামের এ ঘটনা ঘটে। ইয়ামিন হোসেন বৈন্যা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে বৈন্যা দারুল হিকমাহ মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।

জিয়নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বিকেলে বাড়ির কাছে নদীতে ইয়ামিন হোসেন গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ