হোম > সারা দেশ > মাদারীপুর

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুর, প্রতিনিধি

ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে হনুফা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত হনুফা বেগম মাদারীপুরের সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ ব্যাপারীর মেয়ে এবং একই এলাকার আনোয়ার ব্যাপারীর স্ত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে আড়িয়াল খাঁ নদে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এটি হনুফা বেগমের লাশ হিসেবে নিশ্চিত করেন। এর আগে সকালে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক