হোম > সারা দেশ > কুড়িগ্রাম

পিকআপের ধাক্কায় প্রাণ হারা‌লেন বাবা-‌ছে‌লে

কুড়িগ্রাম প্রতিনিধি

আজ সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছে‌লে নিহত হ‌য়ে‌ছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হ‌লেন সি‌দ্দিক শেখ ও তাঁর‌ ছে‌লে দুলু মিয়া (২৮)। তাঁদের বা‌ড়ি লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়‌নের সিন্দুরম‌তি এলাকায়। তাঁরা মোটরসাইকে‌লে ক‌রে রংপুর যা‌চ্ছি‌লেন ব‌লে পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপ‌টি ঘটনাস্থল থে‌কে দ্রুত সট‌কে প‌ড়ে।

নিহত সি‌দ্দিক শে‌খের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বাবা-ছে‌লে মোটরসাইকেলে ক‌রে রংপুর যা‌চ্ছি‌লেন। পথে রাজারহাটের শিমলারতল এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী এক‌টি পিকআপের সঙ্গে তাঁদের মু‌খোমু‌খি সংঘর্ষে হয়। এতে ছিট‌কে পড়ে বাবা-ছে‌লে গুরুতর আহত হন। ছেলে দুলু‌কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হ‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা সিদ্দিক শেখ‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে চি‌কিৎসক তাঁকেও মৃত ঘোষণা ক‌রেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ব‌লেন, দুর্ঘটনার শিকার বাবা-ছে‌লে পৃথক হাসপাতা‌লে মারা গে‌ছেন। তাঁদের প‌রিবা‌রের পক্ষ থে‌কে লি‌খিত অভি‌যোগ পাওয়া গে‌লে পরবর্তী আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ