হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মাঘের শীতে কাবু চিলমারীর মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের চিলমারীর মানুষ। উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। শীতে বেশি কষ্ট পাচ্ছে ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলের মানুষ। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিবারণ করছে। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা ১০ ডিগ্রির সেলসিয়াসের নিচে থাকায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার ভ্যানচালক আইজল হক বলেন, এই ঠান্ডায় ভ্যান নিয়ে যেতে মন চায় না। কিন্তু বের না হলে স্ত্রী-সন্তানদের কী খাওয়াব?

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমিনুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে যে কম্বল পেয়েছি, তা অতি সামান্য। তাই আমি বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

দুই অসুস্থ শিশুসন্তান নিয়ে দুদিন ধরে সীমান্তের শূন্যরেখায় দম্পতি: ‘আমরা বাঁচতে চাই’

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু