হোম > সারা দেশ > কুড়িগ্রাম

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন আরও ৪ মামলায় গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন । ফাইল ছবি

একাধিক মামলায় কারাবন্দী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালত।

জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই আইনজীবী।

অ্যাড. খাদিমুল হাসান বলেন, রোববার আদালতে নেওয়া হলে রৌমারী থানার চারটি মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সেই থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মামুদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রোববার হাজিরা শেষে আদালত তাঁকে আবারও কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাঁকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ