হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিজিবির অধিনায়ক ভারতের কাঁটাতারের বেড়া পরিদর্শন করেন।

বৈঠকে বিজিবির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, দুই দেশের সীমান্তে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ