হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে গাছের চাপায় পড়ে নারীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই এলাকার মৃত আছিমুদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে ছকিনা বেগম নিজ বসতবাড়ির শোওয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাত ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ছকিনা বেগমের বসতঘরের পাশে থাকা বেলগাছ ঘরের ওপর উপড়ে পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাছের চাপায় পড়ে ঘুমন্ত ছকিনা বেগমের মাথায় আঘাত লাগে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ