হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস ফের চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস আবার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভূরুঙ্গামারীর মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। বক্তারা বাস মালিক সমিতির প্রতি দ্রুত ঢাকাগামী দূরপাল্লার বাস চালু করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ জানান, একটি কুচক্রী মহল কয়েক দিন আগে ঢাকাগামী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচ দিন ধরে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস বন্ধ রয়েছে।

ভূরুঙ্গামারীর মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আজ রাত থেকে ঢাকাগামী বাস চালুর আহ্বান জানান তিনি। ভোগান্তির শিকার ঢাকাগামী যাত্রী শিরিনা আক্তার বলেন, ঢাকাগামী বাস বন্ধ থাকায় ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে এখানে ওখানে গিয়ে গাড়িতে ওঠা অনেক সমস্যা। সরাসরি বাস চালু থাকলে সুবিধা হতো।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য কাজী নিজাম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, ‘ঢাকাগামী বাস চালুর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আশা করছি, দ্রুত ঢাকাগামী বাস পুনরায় চালু করা সম্ভব হবে।’

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনার পর ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা