হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে শতাধিক দোকান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ভূরুঙ্গামারী বাজারে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক ও দাহ্যপণ্য বিক্রির দোকান বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে তৈরি পোশাক, কসমেটিকস, বই-খাতা, স্টেশনারি, জুতা ও বিভিন্ন ধরনের পণ্য মজুত ছিল। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। দোকানের আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতেন। অগ্নিকাণ্ডে তাঁদের একমাত্র আয়ের উৎস ধ্বংস হয়ে যাওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ভূরুঙ্গামারী হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি দোকান পুড়ে গেছে। চূড়ান্ত হিসাবের পর এ সংখ্যা কিছুটা কম-বেশি হতে পারে। আগুনে ব্যবসায়ীদের ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ