হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে রিশাদ বাবু (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ আসামপাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে রিশাদ পরিবারের সদস্যদের অজান্তে বাড়িসংলগ্ন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে শিশুটির লাশ ভেসে থাকতে দেখতে পান।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আহাদ আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শিশুটির বাবা-মা ঢাকায় থাকে। শিশুটি তার দাদির কাছে থাকত। সে সকালে পুকুরে ডুবে মারা গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নিহত

চাঁদা না দিলে আপত্তিকর ছবি তুলে ভাইরালের হুমকি, গ্রেপ্তার ৭

অমর একুশের মেলায় বইয়ের বিনিময়ে বই

বিএনপি নেতার টাকা-স্বর্ণালংকার লুট: বৈষম্যবিরোধী নেতা কারাগারে

আ.লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা

গভীর রাতে সীমান্তে ‘কুকুর আকৃতির রোবট’, জনমনে আতঙ্ক

কুড়িগ্রাম-১ আসনে জয়ী জামায়াতের আনোয়ারুল ইসলাম

‘ভোটার হলে ধানের শীষে ভোট দিতাম’, বিদ্যালয়ে শিশুদের শপথ পড়ালেন ছাত্রদল নেতা

রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি

রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি