হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

গতকাল রাতে ফুলবাড়ীর নীলকমল নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদীতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

মারা যাওয়া মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মুনতাহা জান্নাত তার বাবা-মায়ের সঙ্গে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চরবড়ভিটা পাঠানটারী গ্রামে তার নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকাকালে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির কাছেই নীলকমল নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বাবা-মা ও নানাবাড়ির লোকজন আশপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও খুঁজে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে নীলকমল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ