হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে অজ্ঞাতনামা বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক অজ্ঞাতনামা বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদীতীরবর্তী একটি বাতাবিলেবুর গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানকার একটি বাতাবিলেবুর গাছে লাশ ঝুলে থাকতে দেখতে পান। পথচারী বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক প্রামাণিক বলেন, নদীর তীরের কাছে বাতাবিলেবুর গাছে একজন অচেনা বৃদ্ধের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ