হোম > সারা দেশ > কুড়িগ্রাম

গভীর রাতে সীমান্তে ‘কুকুর আকৃতির রোবট’, জনমনে আতঙ্ক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী সীমান্তে কুকুর আকৃতির রোবটে আতঙ্ক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ‘কুকুর আকৃতির রোবটের’ সিসিটিভি ফুটেজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গত সোমবার গভীর রাতে উপজেলার মিলনী বাজারের ‘আলাদিন ইলেক্ট্রনিকস এন্ড হার্ডওয়্যার’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দোকানটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যাচ্ছে, কুকুর আকৃতির রোবটের মতো কিছু একটা হেঁটে যাচ্ছে। দোকানের মালিক রোকনুজ্জামান বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে সিসিটিভি ফুটেজ দেখছিলাম। তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই। কুকুর আকৃতির কিছু একটা হেঁটে যাচ্ছে।

‘দৃশ্যটি প্রথমে পরিচিতদের দেখাই। তারা কিছু বুঝতে পারেনি। পরে ফুটেজটি থানা-পুলিশকে দেখাই, তারাও কিছু বলতে পারেনি। পরে সিসি ক্যামেরার দৃশ্যটি ফেসবুকে পোস্ট করি।’

জহুরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, সিসিটিভি ফুটেজ যে দৃশ্যে ধারণ হয়েছে, তাতে এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখতে পাওয়া বস্তুটি কী, তা খুঁজে বের করার দাবি জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশাচালক জানান, তিনি ওই দিন রাতে আলো জ্বলতে থাকা অদ্ভুত একটি বস্তু দেখে ভয় পেয়েছেন। বস্তুটি দেখার পর তিনি দ্রুত অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘ঘটনাস্থলে আছি। সার্কেল এএসপি ও বিজিবির সিও ঘটনাস্থলে আছেন। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যটি খুঁটিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ