হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১২ সালের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘বর্ডারহাট এলাকায় পণ্য চোরাচালানের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।’ 

জানা গেছে, মিরন মো. ইলিয়াস উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি বর্তমান মেয়াদে সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ