হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিন্নাতুল ইসলাম জানান, গতকাল বুধবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এই রায় দেন।

এদিকে একই দিন (বুধবার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনের আদালত মাদক মামলায় এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর জেলার সোলায়মান (৩১), কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঘুঘুমারি এলাকার জাহাঙ্গীর আলম মোল্লা (৩০), একই এলাকার রাজু আহম্মেদ ওরফে মুসা মোল্লা (৩৭) এবং রংপুরের কোতোয়ালি থানাধীন চিকলী ভাটা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান টুটুল মেকার (৪২)।

এর মধ্যে সোলায়মানকে ২০ হাজার টাকা ও অন্য আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালে কুড়িগ্রামের রাজিবপুরে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি রাজু আহম্মেদ ওরফে মুসা মোল্লা ও আসাদুজ্জামান টুটুল মেকার আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির নির্দেশ দেওয়া হয়।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ