হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনার পর ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

স্বাধীন পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে গতকাল রাতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল আরোহী পার্শ্ববর্তী একটি সড়ক থেকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ওঠার সময় স্বাধীন পরিবহনের একটি ঢাকাগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা থেঁতলে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।

ঘটনার সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি আন্ধারীঝাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তাঁর একটি পা থেঁতলে গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ