হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি

কুড়িগ্রাম প্রতিনিধি

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারীতে বাগ্‌বিতণ্ডার জেরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের সঙ্গে ডিলারের বরাদ্দ ও ‘অনৈতিক লেনদেন’-সংশ্লিষ্ট বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘লেনদেন নিয়ে তাঁর সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, ‘টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তাঁর পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কী নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা, সে সম্পর্কে তিনি কোনো সদুত্তর দেননি।

জানতে চাইলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ লিখিত অভিযোগ দেননি।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।’

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ‘ঘটনাটি আমি কয়েকজন সাংবাদিকের কাছে শুনেছি। তবে আজ (বুধবার) বিকেল পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’

প্রথম বিয়ে গোপন করে যুবকের দ্বিতীয় বিয়ে: স্ত্রীর মর্যাদার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন

দিনভর সীমান্তের শূন্যরেখার কাছে নারী-শিশুসহ ৯ জন, রাত নামলেও নেয়নি কোনো দেশ

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফল ব্যবসায়ীর মৃত্যু

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

খাবারের বায়না ও অভিমান: সীমান্ত পেরিয়ে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিএসএফের হেফাজতে ৯ বছরের শিশু

দিনভর উত্তেজনার পর রাতে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি শিশুকে গ্রহণ করল বিজিবি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস ফের চালুর দাবিতে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রৌমারী সীমান্তে বিক্ষোভ

আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারীতে`স্বাধীন পরিবহনে' আগুন: প্রতিবাদে সব বাস চলাচল বন্ধ