হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ১০ দিনে করোনায় চারজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত মো. রকমান (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ১০ দিনে খুলনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে গতকাল বুধবার রাত ৯টায় একই হাসপাতালে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের আরও এক করোনা রোগীর মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এবং করোনার ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হন।

আজ (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় তাঁর মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ২৪ জুলাই রাত ৮টায় বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালের আইসিইউতে দীপ রায় (২৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তাঁর বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু