হোম > সারা দেশ > খুলনা

আগামী নির্বাচনে আ.লীগ ও তার দোসরেরা অংশগ্রহণ করতে পারবে না: গণঅধিকারের রাশেদ

ঝিনাইদ প্রতিনিধি

মো. রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারবে না। বাংলার জমিনে আর কোনো দিন ’১৮ বা ’২৪-এর মতো নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান থেকে ঝিনাইদহ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনকে পরিচয় করিয়ে দেন রাশেদ।

রাশেদ বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো টালবাহানা চলছে। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আবারও একটি ১/১১ নেমে আসতে পারে।

তিনি বলেন, তৃণমূলে এখনো দখলদারি চলছে। যারা এসব অপকর্ম করছে, তাদের জুলাই আন্দোলনের সব দল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই উল্লেখ করেন রাশেদ খান।

গণআধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেনসহ যুব ও ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র নেতারা।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ