হোম > সারা দেশ > খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগীকে মাথায় গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনা নগরীতে ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।

আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। ইমরান ইট, বালুর ব্যবসা করতেন বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁর গতি রোধ করেন এবং তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘ইমরান মুন্সি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিলেন। তাঁকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে। তাঁকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনসের দিকে চলে যায় হামলাকারীরা। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু