হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুই নারী করোনায় আক্রান্ত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন সুমাইয়া (১৮) ও তানিয়া (৪২)। তাঁদের মধ্যে সুমাইয়াকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তানিয়াকে নগরীর বয়রাস্থ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ও ডেঙ্গুর ফোকাল পারসন খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় করোনার তেমন কোনো প্রভাব ছিল না। এরপর দুজন নারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।

খান আহম্মেদ ইশতিয়াক আরও বলেন, খুমেক হাসপাতালে করোনা পরীক্ষার জন্য বর্তমানে মাত্র ৪০টি কিট রয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চাহিদা অনুযায়ী কিট চলে আসবে।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ