হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জমিরা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আহত সোলায়মানকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত যুবক জামিরা পূর্বপাড়া এলাকার শাহাজাহান মোল্লার ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় সোলায়মান জামিরা বাজারে যান। কাজ শেষে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে জামিরা বাজার ও কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় সন্ত্রাসীরা শটগান দিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত।

ওসি আরও বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ