হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ডাক বিভাগের পরীক্ষাকেন্দ্রে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

পিএমজি দক্ষিণাঞ্চলের মেইল অপারেটর পদে মৌখিক বদলি পরীক্ষায় অংশ নিতে এসে দুই জন আটক হয়েছেন। আজ রোববার (৭ জুন) দুপুরে তাদের পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিকস ডিভাইসও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের বাসিন্দা মুসলিম আলীর ছেলে হুমায়ুন মিয়া ও সিরাজগঞ্জ জেলার বেলফুলিয়া উপজেলার আশ্রাব আলীর ছেলে মনিরুল ইসলাম।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পিএমজি দক্ষিণাঞ্চলের মেইল অপারেটর পদে প্রার্থী ছিলেন আটক হওয়া উল্লিখিত দুই জন। গত ১৫ মে লিখিত পরীক্ষায় তাদের স্থানে অপর দুই জন বদলি পরীক্ষায় অংশ নেয়।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ