হোম > সারা দেশ > খুলনা

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

খুলনা প্রতিনিধি

জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত

খুলনা জেলা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জয়নাল আবেদীন নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জয়নাল আবেদীন খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বুকে ব্যথা ওঠে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (হার্ট ফাউন্ডেশন) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। শুক্রবার রাতে পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে রওনা হলে গোপালগঞ্জে পৌঁছানোর পর তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ। পথে গোপালগঞ্জে মারা যান তিনি।

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ