হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের ৪ দিন পর কপোতাক্ষ নদে মিলল যুবকের লাশ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় নিখোঁজের চার দিন পর দীনেশ দাস (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার কাটিপাড়া এলাকায় কপোতাক্ষ নদের খেরসা সেতুর কাছে দীনেশের লাশ পাওয়া যায়।

দীনেশ দাস পুরাইকাটি গ্রামের গৌর দাসের ছেলে। তিনি গত বুধবার বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

কাটিপাড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, কপোতাক্ষ নদ থেকে দীনেশ দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু