হোম > সারা দেশ > খুলনা

জামায়াতের দুই কর্মীর মধ্যে মারামারি, অফিস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

জামায়াতের কার্যালয়ে ভাঙচুর। ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার আমাদী বাজারে অবস্থিত ১ নম্বর আমাদী ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানির ট্যাংক বিতরণ ও সুবিধাভোগীদের তালিকা নির্ধারণ নিয়ে আমাদী ইউনিয়ন জামায়াতের কর্মী মিজান শেখ ও রবিউল ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, রবিউল ইসলাম কার্যালয় থেকে বের হয়ে তাঁর সমর্থকদের নিয়ে এসে মিজান শেখের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ফলে এলোমেলো পড়ে আছে। ছড়িয়ে আছে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের ঈদ শুভেচ্ছা বার্তাসংবলিত ব্যানার-পোস্টার।

জানতে চাইলে জামায়াতের ২ নম্বর ওয়ার্ড ও আমাদী ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মো. নুরুজ্জামান বলেন, রবিউল ইসলাম স্থানীয় এমপির মাধ্যমে আটটি পানির ট্যাংক বরাদ্দ নিয়ে আসেন। এসব ট্যাংক কারা পাবেন এবং কীভাবে নামের তালিকা করা হয়েছে, তা নিয়ে আলোচনা চলাকালে মিজান শেখ ও রবিউল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা মারামারিতে জড়ান।

আমাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, ‘জামায়াত কার্যালয়ে ট্যাংক বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কার্যালয় বন্ধ দেখতে পাই।’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার