হোম > সারা দেশ > খুলনা

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহারুল সানা কল্যাণপুর গ্রামের আবুল বাশারের ছেলে। পেশায় তিনি একজন শ্রমজীবী মানুষ ছিলেন। 

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, আজ শুক্রবার সকালে শাহারুল তাঁর নিজের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত তিনি ঘরের মধ্যে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ‘বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু