হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় নিখোঁজের ৯ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

রাইসা খাতুন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৯ ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পেছ‌নের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পু‌লিশ। এর আগে দুপুর ১২টা থে‌কে রাইসা‌কে খুঁজে পাওয়া যা‌চ্ছিল না। ঘটনাটি ঘ‌টে‌ছে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এল‌াকায়। রাইসা ওই এলাকার আকরাম সরদারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ৯টার দিকে বাড়ির পেছ‌নের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, ‘তদন্ত ক‌রে যেটা ধারণা করা হচ্ছে, শিশুটি পা পিছলে ডোবার পানিতে পড়ে মারা গেছে। তার শরী‌রে কোনো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। প‌রিবা‌রের কোনো অভি‌যোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মর‌দেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু