হোম > সারা দেশ > খুলনা

খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন অধিদপ্তরকে চিঠি

খুলনা প্রতিনিধি

আব্দুল খালেক ও হাবিবুন নাহার। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিদেশযাত্রা রহিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়। এতে তাদের দেশত্যাগের ওপর আদালতের নিষেধাজ্ঞার আদেশ সংযুক্তি করা হয়। আজ বুধবার দুপুরে দুদকের অনুসন্ধান টিমের সদস্য, সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম এ কথা জানান। তিনি জানান, তিনি খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রা রুখতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। ১৭ মে এই চিঠি পাঠানো হয়।

সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজের আদালত ১৫ মে এই রায় দেন।

দুদকের অনুসন্ধান টিমের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ১৫ বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগগুলো দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু