হোম > সারা দেশ > খুলনা

মুরগির খামারে ৩ খুন: আড়াই মাস পর বিসমিল্লাহ শেখ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ফাইল ছবি

আড়াই মাস পর খুলনার লবণচরায় আলোচিত তিন খুনের মামলার আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর টুটপাড়া দারোগার বস্তি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বিসমিল্লাহ শেখ খুলনা নগরীর টুটপাড়া ২ নম্বর ক্রস রোড কবি নজরুল সড়কের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সাজা ওয়ারেন্ট ছিল।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আমরা জানতে পারি—বিভিন্ন মামলা এবং খুলনা থানার একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিসমিল্লাহ টুটপাড়া দারোগার বস্তিতে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ এ ছাড়া তিনি লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত তিন খুনের আসামি বলে ওসি জানান।

লবণচরা থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ আরও কয়েকজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে বিসমিল্লাহর নাম বলেছেন। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে।

এর আগে বিসমিল্লাহ খুলনা থানায় জিজ্ঞাসাবাদে তিন খুনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব শিগগির এ মামলার চার্জশিট দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর লবণচরা এলাকার দরবেশ মোল্লা গলির শেফার আহমেদের বাড়িতে ঢুকে শিশু ফাতিহা (৭), মুস্তাকিম (৮) ও তাদের নানি মহিতুন্নেছাকে (৫৩) নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু